Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 29 Jul 2026 07:17
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ন্যূনতম মজুরি নির্ধারণে ইতিহাস গড়লো সুইজারল্যান্ডের জেনেভা। জেনেভা প্রশাসনিক এলাকার ভোটাররা সম্প্রতি ন্যূনতম মজুরি ঘণ্টায় ২৫ ডলার সমমানের করার পক্ষে ভোট দিয়েছেন। এটি বিশ্বের সর্বোচ্চ ন্যূনতম মজুরি বলে ধারণা করা হচ্ছে।

সুইজারল্যান্ডের সরকারি উপাত্ত অনুযায়ী, জেনেভা ক্যান্টনের ৫৮ শতাংশ ভোটার ন্যূনতম মজুরি ঘণ্টায় ২৩ সুইস ফ্রাঁ করার পক্ষের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এই উদ্যোগে পৃষ্ঠপোষকতা দিচ্ছে স্থানীয় শ্রমিক ইউনিয়নগুলোর জোট। এর উদ্দেশ্য হিসেবে বলা হচ্ছে, দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই, সামাজিক সংহতি এবং মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের একটি প্রচেষ্টা।

সুইজারল্যান্ডে জাতীয়ভাবে নির্ধারিত ন্যূনতম মজুরি আইন নেই। তবে দেশটির ২৬টি ক্যান্টনের (প্রশাসনিক এলাকা) মধ্যে চতুর্থ ক্যান্টন হিসেবে জেনেভা ন্যূনতম মুজরি নির্ধারণ করলো। এর আগে বছর কয়েক আগে নিউশ্যাতেল, জুরা এবং তিসিনো ন্যূনতম মজুরি আইন করেছে।

জেনেভার স্টেট কাউন্সেলর মাউরো পগিয়া এক বিবৃবিতে জানিয়েছেন, নতুন এই ন্যূনতম মজুরি আইন ১ নভেম্বরেই ক্যান্টনের মোট শ্রমজীবীর প্রায় ৬ শতাংশের জন্য কার্যকর করা হবে। পর্যায়ক্রমে সবাই এর আওতায় আসবেন।

জেনেভার শ্রমিক ইউনিয়নগুলোর তথ্য অনুযায়ী, এ ক্যান্টনে মোট শ্রমজীবী মানুষের সংখ্যা ৩০ হাজার। ঘণ্টায় ২৫ ডলার ন্যূনতম মজুরি নির্ধারণের পক্ষে সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোট দেয়ার ঘটনাকে তারা ঐতিহাসিক বিজয় বলে অভিহিত করেছে। এতে এই ৩০ হাজার শ্রমজীবী মানুষ উপকৃত হবেন যাদের দুই শতাংশই নারী।

স্থানীয় প্রশাসনের নির্বাহী শাখা জেনেভা কাউন্সিল অব স্টেট অবশ্য এই পদক্ষেপের বিপক্ষে মত দিয়েছে। তারা মনে করছেন, এটি সম্ভবত বিশ্বের সর্বোচ্চ ন্যূনতম মজুরি। সূত্র: সিএনএন

(ডিএফই/এসআর/৫ অক্টোবর ২০২০)