Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 18 Jun 2026 07:21
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: শরিয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষে যশোরের পুলেরহাট বাজারে উপশাখা উদ্বোধন করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।

মঙ্গলবার (০৬ অক্টোবর) যশোর কোতয়ালী থানার পুলেরহাট বাজারের আবু সাঈদ মার্কেটে এ উপশাখা উদ্বোধন করা হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত উপশাখার উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় আব্দুল আজিজ ও মো. মোস্তফা খায়ের, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল হকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।

(এসআর / ৬ অক্টোবর ২০২০)