Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 22:57
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: প্রায় ৭২ ঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত চলে গেলেন আফগানিস্তান জাতীয় দলের ওপেনার নাজিব তারাকাই।

৬ অক্টোবর না ফেরার দেশে চলে যান ২৯ বছর বয়সি এই ক্রিকেটার।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে নাজিবের মৃত্যু সংবাদ জানায় এসিবি। সেখানে বলা হয়, ‘আক্রমণাত্মক ব্যাটসম্যান ও অসাধারণ মানুষ নাজিব তারাকাইয়ের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবরে এসিবি এবং আফগানিস্তানের ক্রিকেটপ্রেমীরা শোকাচ্ছন্ন। আল্লাহ্‌ তার ওপর রহমত বর্ষিত করুন।’

গেল ২ অক্টোবর ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন নাজিব তারাকাই। আফগানিস্তানের জালালাবাদ এলাকায় এই দুর্ঘটনাটি হয়েছিল। সঙ্গে সঙ্গেই স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। দুর্ঘটনা এতোটাই ভয়াবহ ছিল যে কোমায় চলে গিয়েছিলেন তিনি। অবশেষে ৩ দিনের বেশি সময় মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মেনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ক্রিকেটার।

জাতীয় দলের হয়ে নাজিব ১টি ওয়ানডে ১২ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সর্বশেষ তিনি খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষে গেল সেপ্টেম্বরে। জীবদ্দশয়ায় ১২টি টি-টোয়েন্টি খেলে সংগ্রহ করেছিলেন ২৫৮ রান। সেই সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটে ৬ সেঞ্চুরিতে ২ হাজার ৩০ ও লিস্ট ‘এ’ ক্রিকেটে একটি সেঞ্চুরিতে ৫৫৩ রান রয়েছে তার।

(এসআর /৭ অক্টোবর ২০২০)