Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 29 Jul 2026 06:39
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ১৬ বছরের এক কিশোরী প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন। বুধবার তিনি এই দায়িত্ব গ্রহণ ক’রেন। দক্ষিণ ফিনল্যান্ডের ১৬ বছর বয়সী কিশোরী আভা মুর্তো বুধবার ফিন’ল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

গলফ নিউজের একটি প্রতিবেদন থেকে জানা গেছে, শিশু অধিকার নিয়ে কাজ করা ‘প্ল্যান ইন্টারন্যাশনাল’র ‘গার্লস টেক-অভার’ নামের মেয়ে শিশুদের অধিকার বিষয়ক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে আভাকে এক দিনের জন্য ওই পদের দায়িত্ব দেয়া হয়। মেয়ে শিশুদের ডিজিটাল দক্ষতা দিয়ে সচেতনতা গড়ে তোলা, তাদের জন্য প্রযুক্তিগত সুযোগ সৃষ্টি এবং নারীর প্রতি অনলাইন সহিংসতা তুলে ধরতে এই প্রচার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এই কার্যক্রম জাতিসংঘের আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। এরই অংশ হিসেবে কেনিয়া, পেরু, সুদান আর ভিয়েতনামে মেয়ে শিশুদের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ করে দেয়া হচ্ছে। এ ছাড়া এল সালভাদর, গুয়াতেমালা, নেদারল্যান্ডস ও ফিলিপাইন সহ বিভিন্ন দেশে মাইক্রোসফট, স্যামসাং, ফেসবুক ও টুইটারের জ্যেষ্ঠ পদগুলোতে কিশোরীদের দায়িত্ব পালনের সুযোগ দেয়া হচ্ছে।

আভা মুর্তো- ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পেরে খুবই উচ্ছ্বসিত। বিচার বিভাগের চ্যান্সেলরের সঙ্গে দেখা করার পর পার্লামেন্টের বাইরে গণমাধ্যমকে সে জানিয়েছে, তার দিন খুবই ভালো কেটেছে। আইনবিষয়ক বেশ কিছু নতুন তথ্যও জানতে পেরেছে আভা।

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আসীনদের প্রতি তার বার্তা হচ্ছে, মেয়ে শিশুদের বুঝতে হবে তারা কতটা গুরুত্বপূর্ণ। প্রযুক্তি ব্যবহারে তারা যে ছেলে শিশুদের মতোই ভালো তা-ও বুঝতে হবে। আভা আরো বলেন, আমি মনে করি, ছোটরা বড়দের আরো বেশি উদ্ভাবনীমূলক হতে এবং ভবিষ্যৎ নিয়ে আরো বেশি ভাবতে শেখাতে পারে। অন্যদিকে আভার ওপর দায়িত্ব থাকলেও গতকাল একেবারে কাজ ছাড়া দিন কাটাতে পারেননি প্রধানমন্ত্রী সানা মারিন। সকালের বাজেট বিষয়ক আলোচনায় অংশ নিতে হয়েছে তাকে।

(ডিএফই/এসআর/৮ অক্টোবর ২০২০)