Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 19:11
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক,বিনিয়োগবার্তা: নরসিংদীর মাধবদীতে বিদেশী রিভলবারসহ আকাশ মিয়া(২২) ও রাকিব (২১) নামে দুই যুবকে আটক করেছে মাধবদী থানা পুলিশ।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল এগারোটার দিকে নরসিংদী জেলার মাধবদী থানাধীন মাধবদী বাজার পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত রাইন ওকে মার্কেটে অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে  আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি সচল বিদেশী রিভলবার উদ্ধার পুলিশ।

আটককৃত আকাশ মিয়া শেরপুর জেলার শিবদী থানার জাবেদ আলীর ছেলে এবং রাকিব রংপুর জেলার কাউনিয়া থানার আব্দুস সুবহানের ছেলে । রাকিব বর্তমানে মাধবদী পৌর এলাকার কোতালিরচর (মেন্ডাতলা) ভাড়া বাসায় থাকে।

পুলিশ জানায়, আজ সকাল ১১ টায় মাধবদী বাজার পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত রাইন ওকে মার্কেটের তৃতীয় তলায় অস্ত্র কেনা-বেচার জন্য বিক্রেতারা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানার পরিদর্শক (অপারেশন) তানভীর, এস আই দীদারুল আলম, এসআই সঞ্জয় সাহা,  এএসআই সোহেল  তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। এসময় তাদের অপর এক সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

আসামীদের বিরুদ্ধে মাধবদী থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও পুলিশ জানায়।

(এসএইচআর/এসএএম/৮ অক্টোবর ২০২০)