Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 07 Nov 2026 13:52
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর মাইজদী কোর্ট শাখার অধীনে দত্তেরহাট উপশাখা সম্প্রতি নোয়াখালীর দত্তেরহাটে উদ্বোধন করা হয়েছে ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ) নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও নোয়াখালী জোনপ্রধান মাহমুদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী পৌরসভা কাউন্সিলর জাহিদুর রহমান শামিম এবং পৌর বনিক সমিতির সভাপতি ছাইফুদ্দিন সোহান। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের মাইজদী কোর্ট শাখাপ্রধান শহীদুল আলম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখা ইনচার্জ মোহাম্মদ জাহিদ হোসাইন।

এ সময়ে স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(এসআর / ৮ অক্টোবর ২০২০)