
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন, এফসিএ এর নেতৃত্বে আইডিআরএ’র সদস্যরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেছেন।
শুক্রবার (০৯ অক্টোবর ২০২০) বঙ্গবন্ধুর মাজারে এ পুষ্পস্তবক অর্পন করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) মইনুল ইসলাম ও সদস্য (আইন) মোঃ দলিল উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোঃ সরওয়ার আলম, মুহম্মদ হিরুজ্জামান এনডিসি ও এস এম শাকিল আখতার, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইনস্যুরেন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিএম ইউসুফ আলী এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালকবৃন্দসহ কর্তৃপক্ষের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশ নেন।
(এসএএম/১১ অক্টোবর ২০২০)