Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 04:17
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: খুলনা মহানগরীর টিভি বাউন্ডারি রোডের একটি ৯তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আবরার রহমান শুভ (৩২) নামে আল-আরাফা ব্যাংকের এক ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবরার রহমান শুভ টিভি বাউন্ডারি রোডের মডার্ন টাওয়ারের বাসিন্দা আতিয়ার রহমানের ছেলে।

খুলনা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর বলেন, শুভ ৯তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়েই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। তবে কী কারণে তিনি ছাদ থেকে লাফ দিয়েছেন তা কেউ বলতে পারছেন না। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

(এসআর / ১৩ অক্টোবর ২০২০)