Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 04:44
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: টানা দুই মেয়াদে দায়িত্ব পালনের পর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি পদ থেকে গত ১ জুলাই পদত্যাগ করেন শশাঙ্ক মনোহর। এরপর থেকেই খালি রয়েছে আইসিসির এই শীর্ষ পদটি। নতুন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত অন্তবর্তীকালীন দায়িত্ব পালন করবেন ডেপুটি ইমরান খাওয়াজা।

এবার আইসিসির পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থীদের নাম পাঠানোর জন্য বলা হয়েছে। এর সময়সীমা দেয়া হয়েছে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত। আইসিসির বর্তমান বা সাবেক পরিচালকদের মধ্যে যে কেউ নিজেদের নাম জমা দিতে পারবেন। এই বিষয়টি তদারকি করবেন আইসিসির অডিট কমিটির একজন স্বতন্ত্র চেয়ারম্যান।

আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বোর্ড আজ নিশ্চিত করেছে যে পরবর্তী সভাপতির নির্বাচনের প্রক্রিয়া চলছে এবং ডিসেম্বরের প্রথম দিকেই এটি সমাপ্ত হবে বলে আশা করা হচ্ছে। নতুন চেয়ারম্যান নির্বাচনের পক্রিয়াটি অডিট কমিটির স্বতন্ত্র চেয়ারম্যানের তত্ত্বাবধানে চলছে। আইসিসি’র সংবিধানে বলা আছে, সংস্থাটির চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার যোগ্য হতে হলে সম্ভাব্য প্রার্থীকে অবশ্যই আইসিসি’র সাবেক অথবা বর্তমান বোর্ড পরিচালক হতে হবে। এবং মনোনয়ন আগামী ১৮ অক্টোবর ২০২০ সালের মধ্যে নিশ্চিত করতে হবে।’

প্রার্থীরা নাম জমা দিলেও তা ভোটিং পদ্ধতিতে সভাপতি নির্বাচিত হবে কিনা এই বিষয়ে কিছু জানায়নি আইসিসি। চলতি বছরের ডিসেম্বরেই নতুন সভাপতি দায়িত্ব নেবেন আইসিসির।

(এসআর / ১৩ অক্টোবর ২০২০)