Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Jul 2026 14:02
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দেশের মানুষের চিকিৎসা সেবার মান বাড়াতে ভারতের একটি প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিষ্ঠানিক পর্যায়ের একটি চুক্তি সই হয়েছে।

গতকাল সোমবার ভারতের কেরালা রাজ্যের অমৃতা ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্স এবং বাংলাদেশ আর্মড ফোর্সেস মেডিক্যাল সার্ভিসেস-এর মধ্যে এই চুক্তি সই হয়েছে।

ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে স্বাক্ষরিত চুক্তিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন আর্মড ফোর্সেস মেডিক্যাল সার্ভিসেস-এর মহাপরিচালক মেজর জেনারেল মোতাহার হোসেন এবং অমৃতা ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স-এর পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক ডক্টর প্রেম নায়ের।

উল্লেখ্য, অমৃতা ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স একটি আন্তর্জাতিক মানসম্পন্ন চিকিৎসা প্রতিষ্ঠান। ১৯৯৮সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ১ হাজার ৩০০ শয্যার বহুমূখী চিকিৎসা সুবিধাসহ এই সুপার স্পেশালিটি হাসপাতালটি উদ্বোধন করেন।

গত ১৮ বছরে এই হাসপাতালটির কলেবর আরো বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এখানে হৃদরোগ, ক্যান্সার, নিউরোলোজি, অঙ্গ প্রতিস্থাপনসহ সব ধরনের আধুনিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে। হাসপাতালটিতে প্রতিবছর প্রায় ৮ লাখ রোগিকে চিকিৎসা দেওয়া হয়।

(এসএএম/ ১৬ মে ২০১৭)