
বিনিয়োগবার্তা ডেস্ক: চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) মুনাফার তথ্য প্রকাশ করেছে জেপি মরগান চেজ অ্যান্ড কোম্পানি। খবর- রয়টার্স।
জানা যায়, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে প্রতিষ্ঠানটির নিট মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ৯৪৪ কোটি ডলার। আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২ ডলার ৯২ সেন্ট। আগের প্রান্তিকে নিট মুনাফা ছিল ৯১০ কোটি ডলার। আর শেয়ারপ্রতি মুনাফা ছিল ২ ডলার ৬৮ সেন্ট।
এদিকে বিশ্লেষকরা তৃতীয় প্রান্তিকে জেপি মরগানের শেয়ারপ্রতি ২ টাকা ২৩ পয়সা মুনাফার পূর্বাভাস দিয়েছিলেন।
(এসএএম/১৫ অক্টোবর ২০২০)