Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 16:02
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ব্যাংকের শাখায় না এসেই গ্রাহকগণ খুব সহজে যেকোনো জায়গা থেকে যেকোনো সময় অনলাইনে যাতে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে সেজন্য চালু করল ই-অ্যাকাউন্ট সেবা।

এ উপলক্ষ্যে ১৪ অক্টোবর ব্যাংকের প্রধান কার্যালয়ে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী ই-অ্যাকাউন্ট সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মোঃ সিরাজুল হক ও মোঃ সামছুল হক, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, আইসিটি ডিভিশনের প্রধান মোঃ সুলতান বাদশা, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মোঃ মনিরুজ্জামান এবং কার্ড ডিভিশনের প্রধান শরিফ আল কাশেম উপস্থিত ছিলেন। ভার্চুয়াল প্লাটফর্মে এ সময় ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপকগণ যুক্ত থাকেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী উল্লেখ করেন, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড প্রযুক্তি-ভিত্তিক ব্যাংকিং সেবা প্রদানে সবসময় অগ্রগামী এবং সে লক্ষ্যে ব্যাংকিং অ্যাপসহ নানা প্রযুক্তি চালু করেছে। এরই ধারাবাহিকতায় উদ্বোধন করা হলো অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট খুলার সুবিধা। গ্রাহকগণ যেকোনো জায়গা থেকে যেকোনো সময় ব্যাংকের মোবাইল অ্যাপ এসআইবিএল নাও ব্যাবহার করে ব্যাংক হিসাব খুলতে পারবেন এবং এর জন্য গ্রাহকগণকে শাখায় আসতে হবে না।

(এসআর / ১৭ অক্টোবর ২০২০)