Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 13:22
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় আলোচ্য প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

জানা গেছে, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় বা ইপিএস (Consolidated EPS) হয়েছে ৫৬ পয়সা। অন্যদিকে গত বছরের একই সময়ে ইপিএস ছিল ৩৩ পয়সা।

অন্যদিকে প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর’২০) সমন্বিতভাবে লাফার্জহোলসিমের ইপিএস হয়েছে ১ টাকা ২৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ১ টাকা ১ পয়সা ছিল।

তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৭০ পয়সা, যা গত বছরের একই সময়ে ২ টাকা ৫ পয়সা ছিল।

৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে সমন্বিতভাবে লাফার্জহোলসিমের শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য বা এনএভিপিএস ছিল ১৪ টাকা ৪০ পয়সা।

(এসএএম/১৭ অক্টোবর ২০২০)