
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইটি কনসালটেন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির সভা আগামী ২৯ অক্টোবর বিকাল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ওই সভায় কোম্পানির ৩০ জুন,২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ও প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। সভা থেকে আসতে পারে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা।
কোম্পানিটি ২০১৯ সালে ৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল।
(এসআর / ১৮ অক্টোবর ২০২০)