Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 07:49
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেড চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানির আয় বেড়েছে।

রোববার(১৮অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৫৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৫ টাকা ৩৮ পয়সা।

সর্বশেষ ৯ মাসে (জানুয়ারি,২০-সেপ্টেম্বর’২০) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ টাকা ৮৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৮ টাকা ৭৫ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৩১ টাকা ২৯ পয়সা।

(এসআর/ ১৯ অক্টোবর ২০২০)