
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেড পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির এ সভা আগামী ২৮ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ওই সভায় কোম্পানির ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। সভা থেকে আসতে পারে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা।
২০১৯ সালে কোম্পানিটি ২০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল।
(ডিএফই/২০ অক্টোবর ২০২০)