Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 21:02
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: রাজস্ব ফাঁকি রোধে বেনাপোল কাস্টমস হাউসে ব্যপক সংস্কার ও নতুন নতুন আইন প্রনোয়ন করায় ৩৫টি পণ্য চালানে ১ কোটি টাকার রাজস্ব ফাঁকি ধরা পড়েছে। রাজস্ব ফাঁকির অভিযোগে ২কোটি ২৫ লাখ টাকার জরিমানা আদায় করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ফলে গত অর্থ বছরের সেপ্টেম্বর মাসের তুলনায় চলতি অর্থ বছরের সেপ্টেম্বরে ১৭১ কোটি টাকার রাজস্ব বেশী আদায় হয়েছে।

বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্যে গতিশীলতা, দ্রুত পণ্য খালাশ ও রাজস্ব ফাঁকি রোধে কঠোর অবস্থান নিয়েছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।

বেনাপেল বন্দর ব্যবহারকারী সিএন্ডএফ এজেন্টস ও কাস্টমস কর্মকর্তাদের সাথে একাধিক বৈঠকে কঠোর অবস্থানের কথা জানান বেনাপোল কাস্টমস হাউসের নবাগত কমিশনার আজিজুর রহমান।

কাস্টমস সুত্র জানায়, রাজস্ব ফাঁকির সাথে জড়িত আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টদের কালো তালিকাভুক্ত করে তাদের পণ্য চালান শতভাগ কায়িক পরীক্ষা করা হচ্ছে। আর যাদের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির কোনো অভিযোগ নেই তাদের পণ্যচালান ‘ডি’মার্কের মাধ্যমে কোনো পরীক্ষা ছাড়াই খালাশ দেয়া হবে। কেমিকেল জাতীয় পণ্যচালান কেমিকেল ল্যাবে পরীক্ষা করার পর ফলাফলের ভিওিতে শুল্কায়ন করে খালাশ দেয়া শুরু হয়েছে। বন্দরে ওয়েইং স্কেলের ওজনের ভিওিতে পণ্যের শুল্কায়নের বিষয়ে বলা হয়, বন্দরে স্কেলগুলোতে এক একটির ওজন এক এক রকম হওয়ায় জটিলতা দেখা দিচ্ছে। এটি অবশ্যই বিবেচনায় নেয়া হবে, এটিকে পুঁজি করে কেউ স্বার্থ হাসিলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ব্যবসায়ীদের সাথে বৈঠকে কমিশনার আজিজুর রহমান জানান, জাতীয় রাজস্ব বোড’র নির্দেশে বেনাপেল বন্দর দিয়ে সাইড ডোর রেল কার্গো কন্টেইনার কার্ঘো চালু হয়েছে। সেই সাথে রেল টার্মিনাল ইয়ার্ড তৈরির ও নির্দেশনা দেয়া হয়েছে। স্থলপথে যেখানে প্রতিদিন ৫/৬ ’শ ট্রাক পণ্য আমদানি হতো বেনাপোল বন্দর দিয়ে সেখানে বর্তমানে করোনাভাইরাসের প্রভাব থাকলেও প্রতিদিন ৩৫০ থেকে ৪০০ ট্রাক মালামাল আমদানি হচ্ছে এ বন্দর দিয়ে।

ওপারে পেট্রাপোল বন্দর এলাকায় কালিতলা পার্কিং এ আমদানি পণ্য বোঝাই ট্রাক থেকে ২০০০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে জোর করে। দু’দেশের ব্যবসায়ীরা ওপারে বনগাঁও এলাকায় একটি অশুভ, অপশক্তি সিন্ডিকেটের কাছে জিম্মী হয়ে পড়েছে বলে ব্যবসায়ীদের পক্ষ থেকে অভিযোগ করা হয় কাস্টমস কমিশনারের কাছে। যদিও বেনাপোল বন্দর দিয়ে বছরে ৩০ হাজার কোটি টাকার বাণিজ্য সম্পন্ন হয়ে থাকে ভারতের সাথে। জাতীয় রাজস্ব বোর্ড চলতি অর্থ বছরে বেনাপোল কাস্টমস হাউসের জন্য ৫ হাজার ৬’শ কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

ব্যবসায়ীদের পক্ষ থেকে বেনাপোল-যশোর হাইওয়ে ৬ লেন ও বেনাপোল চেকপোস্ট থেকে বেনাপোল বাজার পর্যন্ত এলিভেটেড ট্রেন চালু, আইসিডি চালুসহ বাইপাস সড়ক ৪ লেন করার জোর দাবি করা হয়।

কাস্টমস সুত্র জানায়, চলতি ২০২০-২১ অর্থ বছরে জুলাই-অক্টেবার পর্যন্ত ৯৯৮ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। যা ১৭১ কোটি টাকার বেশী রাজস্ব আদায় হয়েছে। শতকরা হারে ২০.৬৭ % বেশী। একই সময়ে গত ২০১৯-২০ অর্থ বছরে জুলাই থেকে অক্টবর পর্যন্ত ৮২৭ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল বেনাপোল কাস্টমস হাউসে।

বেনাপোল সিএন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, নতুন কমিশনার আজিজুর রহমান বেনাপোলে জয়েন্ট করার পর থেকে রাজস্ব ফাঁকি রোধে ব্যাপক কড়াকড়ি আরোপ করায় রাজস্ব আদায় বেড়েছে। কিন্ত বেনাপোলের ন্যায় অনান্য বন্দরেও কড়াকড়ি করতে হবে। তা না হলে ব্যবসায়ীরা এ বন্দর থেকে মুখ ঘুরিয়ে নেবে।

কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, বেনাপোল বন্দরে রাজস্ব ফাঁকি  রোধে জিরো টলারেন্স নীতি অনুসরন করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি অনিয়ম ধারা পড়েছে। তাদেরকে রাজস্ব পরিশোধ করে ২’শ পারসেন্ট জরিমানা আদায় করা হয়েছে।

(মনি/শামীম/২০ অক্টোবর ২০২০)