Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 04:29
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অস্বচ্ছল মন্ডপসমূহের এবং করোনাকালে দায়িত্ব পালনকারী সৎকার টিমের সদস্যদের মাঝে “আর্থিক অনুদান বিতরণ” করেছে নরসিংদী জেলা প্রশাসন।

বুধবার (২১ অক্টোবর ২০২০) জেলা প্রশাসনের উদ্যোগে ও ব্যবস্হাপনায় এসব অনুদান বিতরণ করা হয়।

অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।

প্রদত্ত আর্থিক অনুদান অস্বচ্ছল পূজামন্ডপ ও সৎকার টিমের সদস্যদের প্রতি জেলা প্রশাসনের আন্তরিক উপহার  মর্মে উল্লেখ করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্য সকলের প্রতি আহবান জানান।

(এসএইচআর/এসএএম/২২ অক্টোবর ২০২০)