Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 11:38
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভেডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) কোম্পানির ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কোম্পানির তথ্যমতে, সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৮০ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৩ টাকা ৫৫ পয়সা।

৩০ জুন, ২০২০ শেষে শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ৯৩ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৩৮ টাকা ৭৪ পয়সা। প্রতিষ্ঠানটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার (এনওসিএফপিএস) ৬ টাকা ৮৭ পয়সা। গতবছর যা ছিল ৭ টাকা ৩০ পয়সা।

আগামী ৯ ডিসেম্বর সকাল ১১টায় ভার্চ্যুয়াল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

(ডিএফই/২২ অক্টোবর ২০২০)