Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Jul 2026 22:39
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ২০১০ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ১২ ম্যাচে ৫৮৫ রান করে নিজের ব্যাটিং সক্ষমতার জানান দিয়েছিলেন বাবর আজম। পাকিস্তানের বর্তমান ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়কে ওই সময় তাকে খেলতে দেখেছিলেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা।

তখনকার ১৬-১৭ বছরের বাবরকে যেমনটা দেখেছিলেন এখন তার থেকে অনেকটা পরিবর্তন হয়েছেন বলে মন্তব্য করেছেন রাজা। আর পাকিস্তানের এই অধিনায়কের এমন পরিবর্তনে মুগ্ধ এই ডানহাতি ব্যাটসম্যান।

ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছেন, বাবার আজম পাকিস্তানের সব ফরম্যাটে অন্যতম সেরা ব্যাটসম্যান। তাকে এভাবে দেখলে আমি প্রচুর আনন্দ পাই। আমি যুব বিশ্বকাপের সময় (২০১০ সালে) তাকে দেখেছিলাম, যখন তার বয়স ১৬/১৭ ছিল।

জিম্বাবুয়ের এই অলরাউন্ডার আরও বলেন, ‘তারপর থেকে সে নিজেকে অনেক দূর এগিয়ে নিয়ে এসেছেন। অবশ্যই, এটি আমাকে বলতে হবে যে, এটি একটি দুর্দান্ত রূপান্তর। আমি প্রার্থনা করি এবং তাঁর সাফল্য কামনা করি।’

২০১৫ সালে পাকিস্তান জাতীয় দলের হয়ে অভিষেক, তারপর থেকেই নিজের ব্যাটিং দক্ষতা দেখিয়ে যাচ্ছেন বাবর। বর্তমান সময়ে বিগ ফোরের পরিবর্তে বিরাট কোহলি, স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসন ও জো রুটদের সঙ্গে তাকে নিয়ে বিগ ফাইভও ভাবা হয়। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ২৯ টেস্ট, ৭৪ ওয়ানডে ও ৪১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্টে যথাক্রমে ১৫৪৮, ৩৩৫৯ ও ২০৪৫ রান করেছেন।

(এসআর / ২৪ অক্টোবর ২০২০)