Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 20:03
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের স্টার গ্রাহকদের জন্য সিঙ্গার বাংলাদেশ লিমিডেটের ৩৭৪টি শাখায় বিভিন্ন পণ্যে বিশেষ ছাড়ের ঘোষণা দেয়া হয়েছে।

গ্রামীণফোনের স্টার গ্রাহকরা একটি যৌথ প্রচারণার অংশ হিসেবে সিঙ্গারের এসব পণ্যে বিশেষ ছাড় পাবেন।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এই প্রচারণা অনুসারে, গ্রামীণফোনের স্টার গ্রাহকরা ফ্রিজ, টিভি বা এয়ার কন্ডিশনারের জন্য ৫ শতাংশ এবং ওয়াশিং মেশিন বা মাইক্রোওয়েভে ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত মূল্যছাড় পাবেন। যা সিঙ্গারের খুচরা বিক্রয় মূল্য বা প্রমোশনাল প্রাইসের ওপর ধার্য হবে।

আগামী ৩১ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে সিঙ্গারের ৩৭৪টি ‘সিঙ্গার প্লাস অ্যান্ড সিঙ্গার মেগা শপ’ শাখায় স্টার গ্রাহকরা এই বিশেষ মূল্যছাড় সুবিধা উপভোগ করতে পারবেন।

গ্রামীণফোনের সিইও পেটার ফারবার্গ এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এমএইচএম ফাইরুজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এই অফারের বিষয়ে বিস্তারিত জানতে গ্রাহকরা ভিজিট করতে পারেন https://www.grameenphone.com/star-program/special-offers/singer-bangladesh-limited

 

(ইউএম/ ১৭ মে ২০১৭)