Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 14:47
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: সরকারি অনুদানে নির্মিত হচ্ছে ‘মুখোশ’ নামের সিনেমা। এটি নির্মাণ করছেন ইফতেখার শুভ। ছবিতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন পরীমনি। তার বিপরীতে দেখা যাবে রোশানকে।

বিষয়টি অনেক আগেই নিশ্চিত করেছেন পরিচালক। এবার জানা গেল, এ ছবিতে অভিনয় করতে দেখা যাবে দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। মঙ্গলবার (২৭ অক্টোবর) এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন পরিচালক ইফতেখার শুভ।

তিনি বলেন, ‘গতকাল সোমবার মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে চুক্তি হয়েছে। তিনি এখানে একটি রহস্যময় চরিত্রে অভিনয় করবেন।’

এদিকে গত সপ্তাহে ইফতেখার শুভ জানান, ‘মুখোশ’ সিনেমার শিল্পী প্রায় চুড়ান্ত। এখানে অভিনয় করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন ইরেশ যাকের ও ফারুখ আহমেদ। ইরেশ যাকেরকে দেখা যাবে নেগেটিভ চরিত্রে। তার চরিত্রের নাম শাহ নেওয়াজ, পেশায় একজন প্রভাবশালী প্রযোজক।

আর ফারুখ আহমেদকে দেখা যাবে পরিচালকের ভুমিকায়।

তিনি আরও জানান, এ ছবির শুটি আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে শুরু হবে মুখোশ সিনেমার শুটিং। সিলেট, সাভার ও ঢাকার বিভিন্ন স্থানে হবে দৃশ্যধারণ।

২০১৯-২০ অর্থ বছরের সরকারি অনুদানের জন্য নির্বাচিত হয়েছে ‘মুখোশ’ সিনেমা। এটি পরিচালনার পাশাপাশি প্রয়োজনা করছেন ইফতেখার শুভ। এটি তারই লেখা ‘মুখোশ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে।

(এসআর/ ২৮ অক্টোবর ২০২০)