Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 22 Jul 2026 21:30
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: রমজান মাস জুড়ে নির্দিষ্ট কিছু রুটে ভ্রমণকারী এমিরেটস্ যাত্রীদের বিশেষ ইফতার সেবা প্রদান করা হবে। এই সেবা প্রথম রমজান (সম্ভাব্য ২৭ মে) থেকে শুরু হবে। গালফ অঞ্চলসহ নির্দিষ্ট কিছু গন্তব্যে ভ্রমণকারী সব শ্রেণীর যাত্রীরাই এই সেবা লাভ করবেন। মদিনা ও জেদ্দা ভ্রমণকারী ওমরাহ যাত্রীদেরও এই সুবিধা প্রদান করা হবে।

আরবীয় আঞ্চলিক ডিজাইন দ্বারা অনুপ্রাণিত আকর্ষণীয় ইফতার বক্সে পুষ্টি সমৃদ্ধ ও সুষম খাবার পরিবেশন করা হবে। বৈশ্বিক রসনা তৃপ্ত করার লক্ষ্যে তৈরী মেন্যুটিতে মধ্যপ্রাচ্চীয় রসনার প্রভাবও বিদ্যমান। ইফতার বক্সে যে সব আইটেম থাকবে তার মধ্যে রয়েছে হামমাসসহ জা’তার চিকেন, স্পিনাচ ফাতায়ার, হালাওমি চিজ, কুকামবার স্যান্ডউইচ, ঐতিহ্যবাহী মিষ্টি যেমন খেজুর ও মামাওল এবং ইয়োগার্ট।

ইফতার ও সাহরির সঠিক সময় হিসেবের জন্য এমিরেটস্ বিশেষ ডিভাইস ব্যবহার করে থাকে।
ফ্লাইটের অবস্থান বিবেচনা করে এ সময় নির্ধারণ করা হয়। ইফতারের সময় উড়োজাহাজের ক্যাপ্টেন বিশেষ ঘোষণা প্রদান করে থাকেন। এছাড়াও প্রতিটি ফ্লাইটে রমজানের সময়সূচিসহ বিশেষ বুকলেট সরবরাহ করা হয়ে থাকে।

ইফতারের কাছাকাছি সময়ে এমিরেটসের হাব দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের তিন নাম্বার টার্মিনাল থেকে আরোহণকারী যাত্রীদের রোজা ভাঙ্গার জন্য বোর্ডিং গেটে খেজুর ও পানি সরবরাহ করা হবে।

রমজান মাসে জেদ্দা এবং মদিনা রুটে এবং দিনের বেলায় চলাচলকারী সব ওমরাহ্ ফ্লাইটে গরম খাবারের পরিবর্তে ঠাণ্ডা খাবার পরিবেশন করা হবে।

এমিরেটস্ এর ইনফ্লাইট বিনোদন ব্যবস্থায় পবিত্র কুরআন তেলাওয়াতসহ অনেকগুলো ইসলামভিত্তিক চ্যানেল থাকবে পুরো রমজানজুড়ে।

 

(ইউএম/ ১৭ মে ২০১৭)