Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 07 Nov 2026 09:26
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব) ও অস্ট্রেলিয়ার মাদার ল্যাংগুয়েজেস কনজারভেশন মুভমেন্ট ইন্টারন্যাশনাল ইনক, সিডনি আয়োজিত ‘গ্রন্থাগারসমূহে একুশে কর্নার স্থাপন’ বিষয়ক আন্তর্জাতিক সেমিনার সম্পন্ন হয়েছে।

২৮ ফেব্রুয়ারি ২০১৭, মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট মিলনায়তনে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব ও মাতৃভাষা সংরক্ষণ আন্দোলনের উপদেষ্টা মো. নজরুল ইসলাম খান। গ্রন্থাগার সমিতির সভাপতি অধ্যাপক ড. এম নাসিরউদ্দিন মুন্সীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান আরাস্তু খান এবং এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহিদ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদার ল্যাংগুয়েজেস কনজারভেশন মুভমেন্ট ইন্টারন্যাশনাল ইনক-এর চেয়ারপারসন নির্মল পাল। মূল প্রবন্ধের উপর আলোচনা করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেস্টা রাশেদা কে চৌধুরী, সাবেক সচিব শ্যামল কান্তি ঘোষ, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিত্ব রহমতউল্লাহ আল মাহমুদ সেলিম ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশীষ কুমার সরকার।

ব্যাংকের এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেখ সাইদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

(শামীম/ ০১ মার্চ ২০১৭)