Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 16:52
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: শামেরান আবেদকে দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত করেছেন দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ এর পরিচালনা পর্ষদ।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে আবেদ আবারও চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে ২০১৫ সালের নভেম্বরে তিনি প্রথমবার ৫ বছরের জন্য প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

শামেরান আবেদ ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর এবং ব্র্যাক ব্যাংক লিমিটেডসহ বেশ কয়েকটি সংস্থার পরিচালনা পর্ষদের সদস্য।

জানা গেছে, পরিচালনা পর্ষদের এই বৈঠকে অ্যান্ট গ্রুপের মনোনীত পরিচালক ডগলাস ফেইগেন এর পদত্যাগপত্র গৃহীত হয় এবং তার পদে গৌমিং চেং-কে স্বাগত জানানো হয়। বিকাশের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন: ব্র্যাক ব্যাংক মনোনীত সেলিম আর. এফ. হোসেন, কাজী মাহমুদ সাত্তার, ব্যারিস্টার নিহাদ কবির, ওরায়ান গিলবার্ট, মানি ইন মোশন মনোনীত নিকোলাস হিউজ ও অরুন গোর, আইএফসি মনোনীত অ্যান্ডি দেরভিশি এবং অ্যান্ট গ্রুপ মনোনীত কেনি ম্যান।

(এসএএম/২৯ অক্টোবর ২০২০)