Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 17 Sep 2026 02:28
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ট্রেইনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে ‘সিকিউরিটি কন্ট্রোল রিস্ক ম্যানেজমেন্ট’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ২৮ ফেব্রুয়ারি, ২০১৭ তারিখে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মাহমুদুল হক এবং ইনস্টিটিউটের ফ্যাকাল্টি মেম্বার ও ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী উপস্থিত ছিলেন। কর্মশালায় ব্যাংকের প্রধান কার্যালয় শাখাসমুহের কর্মকর্তা অংশগ্রহণ করেন।

ব্যাংকের হেড অব পাবলিক রিলেশন্স জালাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

(শামীম/ ০১ মার্চ ২০১৭)