Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 03:59
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: নরসিংদীর রায়পুরায় প্রবাসী স্বামীর সাথে অভিমান করে রুমী আক্তার (২২) এক কন্যা সন্তানের জননী গলায় উড়না পেচিঁয়ে আত্মহত্যা করেছেন। সোমবার সকাল ৯টায় উপজেলার পলাশতলী ইউনিয়নের গৌবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রুমী আক্তার ওই গ্রামের আবুল হোসেনের মেয়ে এবং  একই ইউনিয়নের কমলপুর গ্রামের কাতার প্রবাসী ওসমানের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, ৬ বছর আগে কমলপুর গ্রামের ওসমানের সাথে গৌবিন্দপুর গ্রামের রুমী আক্তারের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে আসে একটি কন্যা সন্তান। সন্তান জন্মের পর পরই ওসমান জীবিকার তাগিদে কাতারে পাড়ি দেয়।

রুমীর মা জানান, কিছুদিন আগে স্বামীর বাড়ী থেকে রুমী তার বাবার বাড়িতে বেড়াতে আসে। ঘটনার আগের দিন রাতে ও ঘটনার দিন সকালে কোন বিষয় নিয়ে মোবাইলে স্বামীর সাথে কথা কাটাকাটি হয় রুমীর । কথা কাটাকাটির এক পর্যায়ে রুমী বাড়ি থেকে খানিকটা দূরে কবরস্থানের পাশে একটি জঙ্গলে গিয়ে একটি গাছের সাথে গলায় উড়না পেচিঁয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত রায়টুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

এ ব্যাপারে রায়পুরা থানার সেকেন্ড অফিসার এসআই দেব দুলাল জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

(এসএইচআর/এসএএম/২ নভেম্বর ২০২০)