Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 03:56
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, নরসিংদী: নরসিংদীর মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।

শনিবার (৩১ অক্টোবর ২০২০) জেলা প্রশাসক  ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশনা অনুযায়ী নরসিংদী সদর উপজেলার মেঘনা নদীর উপকন্ঠে মা ইলিশ রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- সহকারী কমিশনার (ভূমি), নরসিংদী সদর শাহ আলম মিয়া এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রইছ আল-রেজুয়ান।

এসময় ইলিশ ধরার জন্য অবৈধভাবে ব্যবহৃত প্রায় ০১ লক্ষাধিক মিটার কারেন্ট জাল জব্দ এবং নষ্ট করা হয়।

এক ফেসবুক বার্তা’য় নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন জানিয়েছেন মা ইলিশ রক্ষায় নরসিংদী জেলা প্রশাসনের এরূপ অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

(এসএএম/০২ নভেম্বর ২০২০)