Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 14:47
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: ভারতের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। তার উপস্থাপনায় তুমুল জনপ্রিয়তা পেয়েছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ নামের রিয়েলিটি শোটি। প্রতি বছরই নানা চমক নিয়ে হাজির হন তিনি এই অনুষ্ঠানে। অনেক সময় তাকে ঝামেলার মুখেও পড়তে হয়েছে। সেই ধারাবাহিকতায় এ বছরের আসর নিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি তিনি।

মেগাস্টার অমিতাভ বচ্চনের নামে মামলা দায়ের করা হয়েছে। এই মামলা দায়ের করা হলো হিন্দুদের অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য।

প্রশ্ন ও উত্তরের মাধ্যমে হিন্দু ধর্মের অবমাননার অভিযোগে অমিতাভ বচ্চন এবং ‘কৌন বনেগা ক্রোড়পতি’র নির্মাতাদের বিরুদ্ধে লখনউতে এ মামলা দায়ের হয়েছে।

রিয়েলেটি অনুষ্ঠানটির সর্বশেষ এপিসোডে অতিথি হিসেবে এসেছিলেন সমাজকর্মী বেজওয়াদা উইলসন এবং অভিনেতা অনুপ সনি। অনুষ্ঠানের এক পর্যায়ে ৬ লক্ষ ৪০ হাজার রুপির একটি প্রশ্নে জিজ্ঞাস করা হয় ১৯২৭ সালের ২৫ ডিসেম্বর ড. বি আর আম্বেদকর এবং তার অনুসারীরা কোন ধর্মগ্রন্থের অনুলিপি পুড়িয়ে দিয়েছিলেন?

যে বিকল্পগুলি সরবরাহ করা হয়েছিল সেগুলি হলো (এ) বিষ্ণু পুরাণ (খ) ভগবদ গীতা (সি) রিগদেব (ডি) মনস্মৃতি। প্রশ্নটির উত্তর ছিল মনস্মৃতি। উত্তরটি দেওয়ার পর অনুষ্ঠানটির উপস্থাপক অমিতাভ ব্যাপারটির ১৯২৭ সালের সেই দিনের বর্ণনা দিতে থাকেন। তবে ব্যাপারটি সহজভাবে নিতে পারেনি ভারতের অনেক হিন্দু ধর্ম অনুসরণকারীরা।

অমিতাভের বর্ণনা নিয়ে তাদের মধ্যে ক্ষোভ জন্ম নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে নিয়ে অনেক বিতর্কও দেখা দেয়। তারা দাবি করেন, অমিতাভের বক্তব্য হিন্দুদের ধর্মানুভূতিতে আঘাত করেছে। অমিতাভ এতো বড় একজন মানুষ হয়েও এই সকল স্পর্শকাতর বিষয়ে কীভাবে প্রশ্ন করেন?

এরপর তাদেরই একাংশ জোটবদ্ধ হয়ে লাখনাউতে অমিতাভের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

তবে এই মামলা নিয়ে অমিতাভ কিংবা ‘কৌন বনেগা ক্রোড়পতি’র কেউ মুখ খুলেননি।

(এসআর/ ০৩ নভেম্বর ২০২০)