Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 27 Sep 2026 00:14
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: চলতি বছরের প্রথম আট মাসে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর কাছে ৫৭ কোটি ৮৭ লাখ ডলারের ভোগ্যপণ্য রফতানি করেছে ইরান। আগের বছরের একই সময়ের তুলনায় তা বেড়েছে ৪ দশমিক ৬ শতাংশ। সিনহুয়া।

আলোচ্য সময়ে ইরানের কাছ থেকে ১১ কোটি ৯ লাখ ডলারের ভোগ্যপণ্য আমদানি করেছে নেদারল্যান্ডস, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭১৪ শতাংশ বেশি।

আট মাসে রফতানি বাড়লেও ইইউ থেকে ইরানের আমদানির পরিমাণ কমেছে। আলোচ্য সময়ে দেশটি ইইউ সদস্য দেশগুলোর কাছ থেকে আমদানি করেছে মোট ২৮৬ কোটি ডলারের পণ্য, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৬৩ শতাংশ কম। ইরানের কাছে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় রফতানিকারক জার্মানি। দেশটি আট মাসে ১০০ কোটি ডলারের বেশি মূল্যের পণ্য ইরানে রফতানি করেছে।

ইইউতে ইরানের প্রধান রফতানি পণ্যের মধ্যে রয়েছে ফলমূল ও চীনাবাদাম, খনিজ জ্বালানি, খনিজ তেল, পেট্রোলিয়াম অয়েল, অপরিশোধিত জ্বালানি, প্লাস্টিক, কফি, চা, মসলা, হলুদ ও অর্গানিক কেমিক্যাল। আর ইইউ থেকে প্রধানত পারমাণবিক রিঅ্যাক্টর, বয়লার, মেশিনারি ও মেকানিক্যাল সরঞ্জাম, ওষুধ, ভুট্টা, গম ইত্যাদি পণ্য আমদানি করে থাকে ইরান।

(এসআর/০৪ নভেম্বর ২০২০)