Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 23 Sep 2026 14:52
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব গুরুতর অসুস্থ। করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে।

খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।

তিনি জানান, পাঁচদিন আগে অপূর্বর শরীরের জ্বর আসে। জ্বর না কমায় তার করোনার নমুনা পরীক্ষা করা হয়। অবশেষে ২ নভেম্বর সে রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া যায়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে হাসপাতালে নেয়া হয় গতকাল (৩ নভেম্বর)।

চিকিৎসকরা তাকে আইসিইউ বা নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রেখে চিকিৎসা দিচ্ছেন।

আরিয়ান সবার কাছে এই অভিনেতার জন্য দোয়া চেয়ে বলেন, ‌‘আশা করছি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন অপূর্ব। সবাই তার জন্য দোয়া করবেন।’

জানা গেছে, গেল সপ্তাহে অপূর্ব সর্বশেষ সাগর জাহানের একটি নাটকের শুটিংয়ে অংশ নেন।

(এসআর /০৪ নভেম্বর ২০২০)