Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 19 Jun 2026 17:28
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা:  ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর জীবননগর শাখার অধীনে দর্শনা উপশাখা উদ্বোধন করা হয়েছে ।

বুধবার (৪ নভেম্বর ) এ উপশাখার উদ্বোধন করা হয়।

চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মোঃ আলী আজগার প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন। ব্যাংকের যশোর জোনপ্রধান মোঃ মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মনসুর বাবু এবং কেরু এ্যান্ড কোং বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু সাইদ।

এ সময়ে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের জীবননগর শাখাপ্রধান মোঃ নজরুল ইসলাম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখা ইনচার্জ আলমগীর কবীর। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(এসআর/০৪ নভেম্বর ২০২০)