Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 02 Aug 2026 23:27
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: চট্টগ্রাম থেকে কলকাতা রুটে ফ্লাইট চালু করেছে বেসরকারি বিমান সংস্থা স্পাইস জেট। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্পাইস জেটের ফ্লাইটের শুভ উদ্বোধন করেন বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার এম ফরহাদ হোসাইন খান।

স্পাইস জেট চট্টগ্রামের ইনচার্জ আসিফ চৌধুরী জানান, ব্যবসায়ী, রোগী, ছাত্র, পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে এয়ার বাবল চুক্তির অধীনে চট্টগ্রাম-কলকাতা রুটে যাত্রা শুরু করেছে স্পাইস জেট। এটি স্পাইস জেটের ১১তম আন্তর্জাতিক গন্তব্য। উদ্বোধনী ফ্লাইটে চট্টগ্রাম থেকে যাচ্ছেন ৪৬ জন যাত্রী। কলকাতা থেকে আসবেন ২০ জন যাত্রী।

প্রাথমিক পর্যায়ে চট্টগ্রাম-কলকাতা রুটে সপ্তাহে চারদিন শনিবার, রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ননস্টপ ফ্লাইট পরিচালনা করবে।

এই দিনগুলোতে কলকাতা থেকে ফ্লাইট ছাড়বে সকাল ১০টা ৫ মিনিটে, চট্টগ্রাম পৌঁছাবে দুপুর পৌনে ১২টায়। চট্টগ্রাম থেকে ছাড়বে দুপুর সাড়ে ১২টায়, কলকাতায় পৌঁছাবে বেলা ১টা ১০ মিনিটে।

স্পাইস জেট কলকাতা-চট্টগ্রাম ৪২৫৫ ভারতীয় রুপি, চট্টগ্রাম-কলকাতা ৪৯৩৯ রুপি, কলকাতা-ঢাকা ৪৬৩৮ রুপি, ঢাকা-কলকাতা ৫৪৭৮ রুপি, দিল্লি-ঢাকা ৭৭৪৯ রুপি, ঢাকা-দিল্লি ১০১৩৫ রুপি, চেন্নাই-ঢাকা ৫১২৮ রুপি ও ঢাকা-চেন্নাই ৭৩০৮ রুপি ভাড়া নির্ধারণ করেছে।

(এসআর/০৫ নভেম্বর ২০২০)