Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 11:54
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) কোম্পানির সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯১ পয়সা। আগের বছর একই সময় যা ছিল ১ টাকা ৪৭ পয়সা।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩ টাকা ৭৫ পয়সা। আগের বছর যা ছিল ১৩ টাকা ৮৪ পয়সা।

বিনিয়োগকারীদের সর্বসম্মতিক্রমে ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৪ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিন সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর।

(ডিএফই/০৫ নভেম্বর ২০২০)