Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 27 Sep 2026 05:19
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, যশোর: যশোরের শার্শায় সাড়ে ১১ কেজি রূপাসহ আলী হোসেন(৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ্।

রোববার সকালে শার্শার বাগআঁচড়া সীমান্তের জিবলীতলা নামক স্থান থেকে তাকে আটক করে বাগআঁচড়া পুলিশ।

আটক আলী হোসেন সাতক্ষীরা জেলার কলারোয়ার তুলসীডাঙ্গা গ্রামের আব্দুল খালেকের ছেলে।

এ ব্যাপারে বাগআঁচড়া আইসি ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার বলেন, গোপন সংবাদে জানতে পারি ভারত থেকে একটি বড় রূপার চালান আসছে। এমন সংবাদের ভিত্তিতে নাভারন–সাতক্ষীরা সড়কের জিবলীতলা নামক স্থান থেকে আলী হোসেন নামে এক ব্যাক্তিকে ১ কেজি রূপাসহ আটক করা হয়েছে।

তিনি বলেন, আটক রূপার ওজন সাড়ে ১১ কেজি। যার মুল্য প্রায় ১১ লক্ষ টাকা। এ ব্যাপারে একটি মামলা হয়েছে। আটক আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

(এমআই/এসএএম/০৮ নভেম্বর ২০২০)