Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 18 Jul 2026 15:32
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: গ্রাহক সেবা আরও প্রসারিত করতে মধুমতি ব্যাংক ও সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষর স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি মধুমতি ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান, ঢাকায় প্রতিষ্ঠান দুটির মধ্যে এই সমঝোতা চুক্তিটি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায়, সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের বীমা গ্রাহকগণ মধুমতি ব্যাংকের শাখা, উপ-শাখা, এজেন্ট আউটলেটসহ অন্যান্য ব্যাংকিং চ্যানেলে ইনস্যুরেন্স প্রিমিয়াম জমা দিতে পারবেন। এছাড়া মধুমতি ব্যাংকের আগ্রহী গ্রাহকগণ জীবন বীমা গ্রহণ করতে পারবেন।

মধুমতি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সফিউল আজম এবং সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার কাজী আহসান খলিল, কর্পোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান মোঃ শাহীন হাওলাদার এবং সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ এর এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর, আলহাজ্ব ইদ্রিস মিয়া তালুকদার এবং ডিএমডি ও সিএফও মোঃ রফিক আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

(ডিএফই/এসএএম/ ০৯ নভেম্বর ২০২০)