Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 24 Sep 2026 00:31
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: সমঝোতার ভিত্তিতে আবারও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি হয়েছেন শেখ কবির হোসেন। ২০১১ সাল থেকেই সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।

বৃহস্পতিবার সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭-১৮ সালেও নতুন সভাপতি হিসেবে শেখ কবির হোসেন দায়িত্ব পালন করবেন। তিনি সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান।

বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের সাবেক চেয়ারম্যান শেখ কবির হোসেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মেম্বার অব গভর্নরসের একজন সদস্য।

সংগঠনের নতুন কমিটিতে প্রথম সহ-সভাপতি করা হয়েছে সানলাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর রুবিনা হামিদকে। এছাড়া তিনি বিডি-থাই গ্রুপের চেয়ারপার্সন হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আর নিটল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এ কে এম মনিরুল হক হয়েছেন সহ-সভাপতি।

সংগঠনের নির্বাহী কমিটির সদস্যরা হলেন-মোজাফফর হোসেন পল্টু, আব্দুল্লাহ আল মাহমুদ,  নজরুল ইসলাম, নুরুল আলম চৌধুরী,  এনামুল হক,  মনজুরুর রহমান, এ কে এম আজিজুর রহমান,  মো. আবুল হাসেম, মো.ইসাহাক আলী খান পান্না, মেহনাজ তাবাসসুম, নাসির উদ্দিন আহমেদ, ফাউজিয়া কামরুন তানিয়া, বিএম ইউসুফ আলী, ফারজানা চৌধুরী, মো.ইমাম শাহীন ও আপেল মাহমুদ।

(এসএএম/ ১৮ মে ২০১৭)