
মনিরুল ইসলাম মনি, নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: যশোরের শার্শা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যেগে মতবিনিময় ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল হাই স্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আলী আকবর চুন্নু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহম্মেদ। মত বিনিময় ও কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির (খুলনা বিভাগীয়) সহ- সভাপতি মাহাবুব হাসান পিয়ারু, যুগ্ম সাধারন সম্পাদক মহসীন মোল্লা, সহ সাধারন সম্পাদক আব্দুর জব্বার খান, সহ সাধারন সম্পাদক (খুলনা বিভাগীয়) আলহাজ্ব নূরুজ্জামান লিটন, নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদককফিল উদ্দিন ভুইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগীয়) শামীম কবির শার্শা উপজেলা যুবদলের সভাপতি আলহাজ্ব মাসুদুর রহমান মিলন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন যশোর জেলা যুবদলের সাধারন সম্পাদক এম আনছারুল হক রানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, প্রচার সম্পাদক এস্কেন্দার আলী জনি সহ জেলা ও শার্শা উপজেলা, পৌর যুবদল নেতৃবৃন্দ।
কর্মীসভায় শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের ১৮০ গ্রাম থেকে যুবদলের কর্মীরা অংশ নেন।
যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আলী আকবর চুন্নু বলেন, দেশে এখন সরকার পতনের এক দফা আন্দোলনের বিকল্প নেই। এই যগদ্বল পাথর উৎখাত করতে হলে তৃনমুল পর্যায় যুবদলকে আরও শক্তিশালী হতে হবে। আর এই যুবদল ভারত শাসিত স্বেরাচার সরকারকে উৎখাতের জন্য আগামী দিনে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান যে নির্দেশনা দেবেন সেই আন্দোলনে সবাইকে শরীক হয়ে গৃহবন্দি মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের আপামর জনসাধারনের আশা আকাঙ্খা পূরনের জন্য গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষে ১৮ কোপি মানুষ তাকিয়ে আছে।
কর্মীসভায় বক্তারা বলেন, দেশ এক ক্লান্তিকাল সময় অতিক্রম করছে। দেশে এখন একনায়কতন্ত্র চলছে। দেশে বাক্ স্বাধীনতা বলে কিছুই নেই। শোষন, শাসন, লুন্ঠন ও দূর্ণীতিবাজ ও সন্ত্রাসীদের রাজত্ব প্রতিষ্ঠা চলছে। চলছে মহান স্বাধীনতার ঘোষক, প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এর ইতিহাস ও দেশের বিভিন্ন স্থানে স্মৃতি বিজড়িত সকল স্থাপনা ধ্বংস করার পায়তারা ও চক্রান্ত।
তারা আরও বলেন, দেশে প্রধান বিরোধীদল বিএনপি’র শক্তি, বিএনপি নেতা কর্মীদের উপর নিপীড়ন, নির্যাতন, জেল, জুলুম, হুলিয়া, হামলা, মামলা,খুন, গুম, ইত্যাদিও মাধ্যমে বিএনপিকে চিরতরে উচ্ছেদ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশে অঘোষিত ১৪৪, ১৫৭ ধারা চলছে। দেশে পত্র-পত্রিকাসহ সকল প্রচার মাধ্যম পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, ক্ষমতায় থাকতে ইচ্ছামত ব্যবহার করছে শেখ হাসিনা ও তার সরকার যা খুশি তাই করে চলেছে। বক্তারা কলেন এমন অবস্থা আর নয়। সারা দেশে যুবদলকে ঘুরে দাঁড়াতে হবে। বক্তারা বলেন এই জন্য চাই নির্ভীক নেতা কর্মি ও সংগঠন।রাজপথের লড়াকু সৈনিক। যারা সুবিধাবাদী, তাদেরকে চিনতে হবে, যারা ক্ষমতাসীনদের সাথে আতাঁত কারীদের কোন নেতৃত্ব দেওয়া হবেনা।বক্তারা বলেন যারারাজপথে থেকেআন্দোলন ,সংগ্রাম ও লড়াইএ মাঠে থাকবে তাদেরকে দিয়ে কমিটি গঠন করা হবে।
কার্শা ও বেনাপোল পৌর যুবদলের মতবিনিময় ও কর্মীসভা সফল করার জন্য যুদললের কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ সাধারন সম্পাদক আলহাজ্ব নূরুজ্জামান লিটন শার্শা, বেনাপোল বিএনপি ও অংশ গ্রহনকারী যুবদলের সকল নেতা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
(মনি/শামীম/১০ নভেম্বর ২০২০)