Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 07:52
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: অনলাইনে ঋণের কিস্তি প্রদানের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক ও অগ্রণী ব্যাংকের মধ্যে একটি কালেকশন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুই ব্যাংকের মধ্যে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়।

এ চুক্তির িআওতায় প্রবাসী কল্যাণ ব্যাংকের গ্রাহকরা অগ্রণী ব্যাংকের অনলাইন প্লাটফর্ম “অগ্রণী দুয়ার” ব্যবহার করে যেকোনো জায়গা থেকে যেকোনো সময় অনলাইনে ঋণের কিস্তি প্রদান করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

অনুষ্ঠানে তিনি বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংক মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিন্তা ও মননের ফসল। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রবাসীদের সেবা সহজলভ্য করতে কাজ করছে মন্ত্রণালয়। এই চুক্তির মাধ্যমে প্রবাসী কল্যাণ ব্যাংকের সেবা গ্রহীতারা বিশেষভাবে উপকৃত হবেন।

এতে আরও বক্তব্য রাখেন- প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান বেগম শামছুন নাহার, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শামস-উল ইসলাম এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহতাব জাবিন।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শামসুল আলম, ওয়েজ আর্নার্স কল্যান বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম বাদল এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহীদুল আলম এনডিসিসহ প্রবাসী কল্যাণ ব্যাংক ও অগ্রণী ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

(এসএএম/১০ নভেম্বর ২০২০)