Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 03:05
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা, যশোর: যশোরের শার্শায় ৩০ কেজি ভারতীয় গাঁজাসহ কুখ্যাত মাদক সম্রাট মফিজুর রহমানকে (৪০) আটক করেছে পুলিশ। আটক মফিজুর রহমান শিকারপুর গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে।

শার্শার গোড়পাড়া থেকে আটক করা হয় তাকে।

গোড়পাড়া পুলিশ ফাঁড়ি’র ইনচার্জ এসআই এজাজ রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাত ১০টার সময় নিজামপুর ইউনিয়নের একঝালা গ্রামে অভিযান চালিয়ে রাস্তার উপর থেকে ৩০ কেজি গাঁজাসহ মাদক সম্রাট মফিজুর রহমানকে আটক করা হয়েছে।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বদরুল আলম মাদক উদ্ধারসহ আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

(এমআই/ এসএএম/১১ নভেম্বর ২০২০)