Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 29 Jul 2026 13:28
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: মার্কিন সাধারণ নির্বাচনে বিজয়ী হওয়ার দায়িত্বগ্রহণের পথে এগিয়ে যাচ্ছেন জো বাইডেন।

এরই ধারাবাহিকতায় হোয়াইট হাউসের প্রধান কর্মকর্তা হিসেবে নিজের পছন্দের লোক দীর্ঘদিনের সহকারী রন ক্লেইনকে ইতিমধ্যে নিয়োগ দিয়েছেন তিনি। খবর: এএফপি ও বিবিসির।

এর আগে বাইডেন ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে তিনি তার সঙ্গে একই দায়িত্ব পালন করেছিলেন। গভীর বিভাজনে থাকা একটি জাতিকে ঐক্যবদ্ধ করতে ও মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে তাদের বহুদূর যেতে হবে বলে স্বীকার করেন বাইডেন।

তিনি বলেন, রাজনৈতিক পরিসরে তার গভীর বৈচিত্র্যময় অভিজ্ঞতা ও সক্ষমতা আছে। হোয়াইট হাউসে আমি যে রকম একজন চিফ অব স্টাফ চেয়েছি, তার ভেতরে যথাযথভাবেই তা রয়েছে। আমরা এই মুহূর্তের সংকট মোকাবেলা ও দেশকে ঐক্যবদ্ধ করব।

বারাক ওবামার সময় হোয়াইট হাউসের জ্যেষ্ঠ সহযোগী ও আল গোর ভাইস প্রেসিডেন্ট থাকাকালে তার চিফ অব স্টাফও ছিলেন ক্লেইন।

(এসএএম/১২ নভেম্বর ২০২০)