Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 02 Aug 2026 22:43
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তাঃ নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন বলেছেন, “তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে বেকারমুক্ত, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে সদা তৎপর জেলা প্রশাসন, নরসিংদী”।    মঙ্গলবার (১২ নভেম্বর ২০২০) প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন “বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এর আয়োজনে এবং জেলা প্রশাসন, নরসিংদীর সার্বিক তত্ত্বাবধানে “উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন” প্রকল্প-এর নরসিংদী ও মানিকগঞ্জ জেলার ৫০ জন প্রশিক্ষণার্থী নিয়ে জুম কনফারেন্সের মাধ্যমে আয়োজিত প্রশিক্ষণ কোর্সের ১১তম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগের অন্যতন উদ্যোগ বিনিয়োগ বিকাশ। নতুন উদ্যোক্তা সৃষ্টি ও তাঁদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমেই নতুন বিনিয়োগের ক্ষেত্র সৃষ্টি সম্ভব। নতুন কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোক্তা সৃষ্টি ও বিনিয়োগ বিকাশের বিকল্প নেই। তাই তিনি সকল প্রশিক্ষণার্থীকে যথাযথভাবে প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে সঠিক পরিকল্পনার মাধ্যমে দেশের উন্নয়নে কাজ করার আহবান জানান। এছাড়াও তিনি প্রশিক্ষণাপ্রাপ্ত সকলের সফলতা কামনা করে সকল সহযোগিতার আশ্বাস দেন।  (এসএএম/১২ নভেম্বর ২০২০)