Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 19 Jun 2026 18:39
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: তৃণমূল সংগঠনগুলোকে বেগমান ও গতিশীল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা করেছে নরসিংদী সদর উপজেলা বিএনপি। শনিবার নরসিংদী জেলা বিএনপির চিনিশপুরস্থ কার্যালয়ে মতবিনিময় সভায় সদর উপজেলার ১১টি ইউনিয়নের বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত থেকে তাদের সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি্এনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি সালেহ চৌধুরীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নরসিংদী সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, কাঠালিয়া ইউপির সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেনসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

এসময় নেতৃকর্মীরা ইউনিয়ন কমিটিগুলোকে কিভাবে সক্রিয় করা যায়, কমিটিগুলোর কর্মকান্ড আরও বেগবান করা যায় এবং আসছে ইউপি নির্বাচনে কেমন প্রার্থীকে দলীয় মনোনয়ন দিলে দলের জন্য সুনাম বয়ে আনতে পারবে সে বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

(এসএইচআর/এসএএম/১৪ নভেম্বর ২০২০)