Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 23:22
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের অর্থমন্ত্রী হিসেবে অন্যান্য সম্ভাব্য প্রার্থীর পাশাপাশি ফেডারেল রিজার্ভের সাবেক চেয়ারম্যান জ্যানেট ইয়েলেনকেও বিবেচনা করা হচ্ছে। বিষয়টিতে ওয়াকিবহাল সূত্রগুলো এ তথ্য জানিয়েছে। খবর ব্লুমবার্গ।

নির্বাচনে জয় নিশ্চিত হওয়ার পর বৈচিত্র্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন জো বাইডেন। এতে ধারণা করা হচ্ছে মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো অর্থ মন্ত্রণালয় সামলানোর দায়িত্বে কোনো নারী অথবা কৃষ্ণাঙ্গকে দেখা যেতে পারে। ইয়েলেন ছাড়াও ফেড গভর্নর লায়েল ব্রেইনার্ড ও ফেডের সাবেক ভাইস চেয়ারম্যান রজার ফার্গুসনও রয়েছেন সংক্ষিপ্ত তালিকায়।

ডেমোক্রেটিক দলীয় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে প্রথম নারী হিসেবে কেন্দ্রীয় ব্যাংক সামলানোর দায়িত্ব পান জ্যানেট ইয়েলেন। পরে রিপাবলিকান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে জোরোম পাওয়েলকে তার স্থলাভিষিক্ত করেন।

ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল সদস্যরা জ্যানেট ইয়েলেনকে পরবর্তী মার্কিন অর্থমন্ত্রী হিসেবে সমর্থন জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

(ডিএফই/১৫ নভেম্বর ২০২০)