Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 13:40
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেড।

রবিবার (১৫ নভেম্বর) কোম্পানির চলতি বছরের (জুলাই-সেপ্টেম্বর, ২০২০) প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করেছে পরিচালনা পরিষদ।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ২০২০-২১ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২ পয়সা। আগের বছর একই সময়ে তা ছিল ৮৮ পয়সা।
গত সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৫২ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১ টাকা। গত বছরের একই সময়ে যা ছিল ৫৮ পয়সা।

(ডিএফই/১৫ নভেম্বর ২০২০)