Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 22:31
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: দুই বছরের চুক্তিতে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদে নিয়োগ পেয়েছেন সাংবাদিক শাবান মাহমুদ।

সোমবার (১৬ নভেম্বর) তাকে এই নিয়োগ দিয়ে একটি আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ পেয়েছেন শাবান মাহমুদ। যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদের জন্য এই নিয়োগ কার্যকর হবে।

এই চুক্তিভিত্তিক নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

শাবান মাহমুদ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি।

(এসএএম/১৬ নভেম্বর ২০২০)