Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 29 Jul 2026 12:48
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফ বিন সালমান আল খলিফার মৃত্যুতে মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার ইন্তেকালে মঙ্গলবার (১৭ নভেম্বর, ২০২০) তারিখ বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এ উপলক্ষ্যে মঙ্গলবার বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এছাড়া বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। তার আত্মার শান্তির জন্য অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

গত ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রের মায়ো হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা।

(ডিএফই/১৭ নভেম্বর ২০২০)