Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 19 Jun 2026 16:19
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: নরসিংদী সদর উপজেলার করিমপুর ও রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানদ্বয় শপথ গ্রহন করেছেন।

মঙ্গলবার (১৭/১১/২০২০) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে নব-নির্বাচিত দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান নরসিংদী জেলার মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।

জেলা প্রশাসক নব-নির্বাচিত চেয়ারম্যানগণকে উদ্দেশ্য করে বলেন, ইউনিয়ন পরিষদ স্হানীয় সরকারের প্রাচীন ও গুরুত্বপূর্ন স্তর। তিনি জনপ্রতিনিধি হিসেবে তৃণমূল পর্যায়ের জনগণকে সেবা করার অবারিত সুযোগকে কাজে লাগিয়ে জনকল্যানে কাজ করার জন্য নির্দেশনা দেন।

শপথ গ্রহন অনুষ্ঠানে উপ-পরিচালক (স্হানীয় সরকার), উপজেলা নির্বাহী অফিসার, নরসিংদী সদর এবং রায়পুরা উপস্হিত ছিলেন।

(এসএএম/১৭ নভেম্বর ২০২০)