Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 26 Sep 2026 22:29
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: পিপলস চয়েস অ্যাওয়ার্ড ২০২০ এর আসরে শীর্ষ ৪টি পুরস্কার জিতেছে দক্ষিণ কোরিয়ার ব্যান্ড দল বিটিএস। এ বছর সেরা গ্রুপ, সেরা গান, বিলবোর্ডের ১ নম্বর তালিকায় থাকা ‘ডায়নামাইট’ এর জন্য সেরা মিউজিক ভিডিও এবং সেরা অ্যালবাম ক্যাটাগরিতে এ পুরস্কার পেয়েছে বিটিএস।

এবার এমটিভি ইএমএ ২০২০ এর আসরেও বেশ কয়েকটি পুরস্কার ঝুলিতে পুরেছে বিটিএস।

পিপলস চয়েস অ্যাওয়ার্ডে পুরস্কৃত হওয়ার পর দক্ষিণ কোরিয়ার থেকে ভার্চুয়ালি কথা বলেন বিটিএস সদস্যরা। তারা বলেন, এ বছরটা সবার জন্য কঠিন ছিল। আমরা বসে থাকিনি, যেটা আমরা ভালো পারি সেটার ওপরই মনোযোগ ধরে রেখেছি এবং তা হলো সঙ্গীত। আমরা উপলব্ধি করেছি আমাদের জীবনে সঙ্গীত আছে, এভাবেই জীবন এগিয়ে যাবে।

(/ ১৮ নভেম্বর ২০২০)