Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Sep 2026 12:18
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: প্রতি মাসের তৃতীয় বৃহস্পতিবার বিনামূল্যে বিক্রয় পরবর্তী সেবা দিতে ভিভো সার্ভিস ডে ঘোষণা করছে বহুজাতিক নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। এই সেবা বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে শুরু হচ্ছে।

ভিভোর সার্ভিস সেন্টার থেকে গ্রাহকরা পেস্টিং অব প্রটেক্টিং ফিল্ম, ফ্রি সফটওয়্যার আপগ্রেড সেবা বিনামূল্যে নিতে পারবেন। এছাড়াও ওইদিন স্মার্টফোনের চার্জার, ডাটা ক্যাবল ও ইয়ারফোনের উপর থাকছে ১০ শতাংশ মূল্যছাড়।

ইতোমধ্যে নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, আজ থেকে শুরু হতে যাওয়া এ সেবার নাম ভিভো সার্ভিস ডে। প্রতি মাসের তৃতীয় বৃহস্পতিবার ভিভোর অথরাইজড সার্ভিস সেন্টারে গেলেই এ সেবা পাবেন ব্যবহারকারীরা।

এর আগে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডিউক বলেন, গ্রাহকদের বিক্রয় পরবর্তী সেবার বিষয়ে সব সময়ই গুরুত্ব দেয় ভিভো। এ উদ্যোগ গ্রাহকদের সঙ্গে সরাসরি কাজ করতে এবং গ্রাহকদের পছন্দ অপছন্দ এমনকি অভিযোগগুলো জানতেও সাহায্য করবে। সেই লক্ষ্যেই ভিভো এমন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে প্রযু্ক্তি মাধ্যম ভার্জ।

(এএইচএন/ ১৯ নভেম্বর, ২০২০)